বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

আরব দেশগুলোয় ইরানের হামলার পরিধি বাড়ছে

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের হামলার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়েছে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গত কয়েক দিন ও সপ্তাহজুড়ে বাহরাইনকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করার পর এবার জর্ডানও ইরানের হামলার আওতায় এসেছে বলে জানা গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা আবারও বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ ছাড়া কুয়েতেও হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা বিভিন্ন প্রক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে চারটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি অনুযায়ী, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বিমান রাখার হ্যাঙ্গার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র।

আইআরজিসি আরও দাবি করেছে, যেসব হ্যাঙ্গারকে লক্ষ্য করা হয়েছে সেগুলোতে মার্কিন নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান রাখা ছিল।

বিশ্লেষকদের মতে, জর্ডানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার এই দাবি সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে এবং এটি ইরানের সামরিক অভিযানের পরিধি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102