বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল

ডাবে পানিভর্তি কিনা, বুঝবেন কীভাবে?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গরমে পানিশূন্যতা দূর করতে কিংবা শরীর ঠান্ডা রাখতে ডাবের জুড়ি নেই। এতে থাকা নানা পুষ্টি উপাদান শরীরের জন্য দারুন উপকারী। কিন্তু অনেকেই ডাব কিনতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন। অনেক সময় বড় আকৃতির ডাব কেনার পরও দেখা যায় তাতে পর্যাপ্ত পানি নেই। কেনা ডাবে পর্যাপ্ত পানি পাবেন কিনা তা বুঝতে কিছু কৌশল জেনে রাখতে পারেন। যেমন-

আকার না দেখে ডাবের ওজন দেখুন। যদি একই আকৃতির দুটি ডাবের মধ্যে কোনটি বেশি ভারী লাগে তাহলে বুঝতে হবে তাতে পানির পরিমাণ বেশি আছে। ডাব ডালকা মানে হলো ভেতরের পানি শুকিয়ে শাঁস বেড়ে গেছে।

ডাবের মাথার তিনটি দাগ  ভালোভাবে খেয়াল করুন। টাটকা ডাবের এই প্রাকৃতিক রেখাগুলো স্পষ্ট ও কিছুটা উঁচু থাকে। যদি দাগগুলো ভেতরে বসে যায় বা ভোঁতা লাগে, তাহলে বুঝতে হবে এটি পুরনো। এ ধরনের ডাবে পানি কম, শাঁস বেশি থাকে।

বিশেষজ্ঞদের মতে, ডিম্বাকৃতি বা সামান্য লম্বাটে ধরনের ডাবে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। পুরোপুরি গোলাকার ডাবে অনেক সময় শাঁসের পরিমাণ বেশি হয়।  এমন ডাবে পানি কম পাওয়া যায়।

ভেজা বা ছিদ্রযুক্ত ডাব না কেনাই ভালো। উপরের অংশ স্যাঁতসেঁতে লাগলে সেটি নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। মাথার কাছে ছোট ছিদ্র থাকলেও ডাবটি নষ্ট হতে পারে। তাই কেনার সময় সতর্ক হোন। সূত্র: টিভিনাইন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102