সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পড়াশোনায় বাধা, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভোলার দৌলতখানে পড়াশোনায় বাধা দেওয়ার অভিযোগে অভিমানে রিজবী আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোমবার (৮ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিজবী আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী সুমনের স্ত্রী এবং চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজবী আক্তার ভোলা সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে চরপাতা ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গীরের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয়দের অভিযোগ, স্বামী বিদেশে থাকার সুযোগে শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে রিজবীকে কলেজে পড়াশোনা করতে বাধা দিতেন। এ নিয়ে পারিবারিকভাবে বিভিন্ন ধরনের চাপ ও মানসিক অশান্তির মধ্যে ছিলেন সে। ঘটনার দিনও একই বিষয় নিয়ে চাপ প্রয়োগ করা হলে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর রিজবীর মা দৌলতখান থানায় এসে মেয়ের মৃত্যুর বিচার দাবি করে আহাজারি করেন।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র জানান, প্রাথমিকভাবে জানা গেছে পড়াশোনা নিয়ে পারিবারিক বিরোধ ও মানসিক কষ্টের কারণে রিজবী আক্তার আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102