সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গাইবান্ধায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ২ নারী

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

গাইবান্ধা সদরের পূর্ব পিয়ারাপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র রুমন (১৮) নিহত হয়েছেন। এছাড়া নিহতের বড় ভাই রুহিত (২০) আহত হয়েছেন। এসময় খুনিরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজির ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল।

একপর্যায়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্য বাগবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে।

এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সহোদর রুহিত ও রুমনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুত্ব আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খুনের ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102