সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

বিসিবি নির্বাচনে পোশাক শিল্প থেকে নির্বাচিত হয়েছেন ৪ জন উদ্যোক্তা: বিজিএমইএ এর অভিনন্দন জ্ঞাপন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সদ্য অনষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিজিএমইএ এর পরিচালক ও ফ্যাশন ওয়াচ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, এবং আলফা প্যাটার্নস (বিডি) লিঃ এর পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরু’সহ নবনির্বাচিত সকল বিসিবি পরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিশেষ বার্তায় পোশাকখাত থেকে নবনির্বাচিত পরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিসিবি নির্বাচনে তাদের এই গৌরবোজ্জ্বল জয় পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা যেভাবে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক তেমনিভাবে তারা তাদের সুদীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রিকেটপ্রেমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবেন।

বিজিএমইএ নবনির্বাচিত সকল বিসিবি পরিচালক এবং পুরো পর্ষদের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102