রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬

কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের রশিদপুর এলাকায় শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশের মাধ্যমে থামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে। ৪ জুন বিকালে ওই কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশের ধামাচাপার চেষ্টা করে। এদিকে ওই ঘটনায় রিফাত আহমেদ নামে এক কিশোরকে অভিযুক্ত করে গত শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত কিশোর হলো, উপজেলার রশিদপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রিফাত আহমেদ। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনার পর কিশোরটি পলাতক রয়েছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার রশিদপুর এলাকায় ৪ জুন বিকালে ওই শিশুটি বাড়ির পাশে মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রিফাত ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণের চষ্টো করে। এসময় শিশুটির ডাক চিত্কারে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের চষ্টোর ঘটনা স্বজনদের খুলে বললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায়, শিশু ধর্ষণের চষ্টোর ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102