রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু টেকনিক্যাল শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা তাহিরপুর দুই কিশোরের গণধর্ষণের শিকার ৭ বছরের শিশু সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি ঈদযাত্রায় সড়কে নিহত ৪০২, আহত ১২৯৪ যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ ইসরায়েল ও হিজবুল্লাহর প্রাতাস দ্বীপে চীনা জাহাজের অনুপ্রবেশ, তাইওয়ানের ক্ষোভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা বরদাশত করা হবে না : জামায়াত

ঘুম ভাঙার পরপরই মোবাইল ব্যবহারে হতে পারে শরীরের যেসব ক্ষতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬

সকালের অ্যালার্ম বাজতেই চোখ রগড়াতে রগড়াতে হাত চলে যায় বালিশের পাশে থাকা স্মার্টফোনটিতে। চোখ মেলার আগেই শুরু হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আর মেসেজ স্ক্রোল করা।দিনের শুরুতেই দুনিয়ার সব খবরের খোঁজ রাখাটা অনেকে ‘আপডেটেড’ থাকা ভাবলেও, চিকিৎসকরা একে বলছেন ‘নীরব বিষ’। ঘুম ভাঙার প্রথম মিনিটেই মোবাইল ঘাঁটার এই চিরচেনা অভ্যাস আপনার অজান্তেই মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে এবং প্রতিদিন আপনাকে ঠেলে দিচ্ছে জটিল মানসিক রোগের দিকে। চলুন, জেনে নিই কী কী ক্ষতি হচ্ছে শরীরের।

চিকিৎসকদের মতে, ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে।ঘুম ভাঙার পর ব্রেন পুরোপুরি সক্রিয় হতে কিছুটা সময় নেয়। এই ধীরগতির সময়ে মনোযোগ দেওয়া, আবেগ নিয়ন্ত্রণ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা পুরোপুরি কাজ করে না। ঠিক ওই মুহূর্তেই যদি আপনি মোবাইল ব্যবহার করা শুরু করেন, তবে একসঙ্গে একগাদা তথ্যের বোঝা মস্তিষ্কের ওপর অস্বাভাবিক চাপ তৈরি করে। ফলে দিন শুরুর আগেই ব্রেন ক্লান্ত হয়ে পড়ে।

দিনের শুরুটাই যদি মানসিক চাপ দিয়ে হয়, তবে স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে পুরো দিন জুড়ে।এতে কাজের মনোযোগ নষ্ট হয় এবং দিনভর এক ধরনের ক্লান্তি কাজ করে। অনেকেই বুঝতে পারেন না কেন সারা দিন তাদের মেজাজ খিটখিটে থাকে। চিকিৎসকদের মতে, এই অভ্যাস দীর্ঘস্থায়ী হলে মানুষ ধীরে ধীরে ক্রনিক ডিপ্রেশন বা বিষণ্ণতার দিকে চলে যায়।

এই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়াতে চিকিৎসকরা কিছু সহজ পরামর্শ দিয়েছেন :ঘড়ির ব্যবহার : অ্যালার্মের জন্য মোবাইল ব্যবহার না করে টেবিলে রাখার মতো সাধারণ অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন।বিছানা থেকে দূরে ফোন : রাতে ঘুমানোর সময় মোবাইল ফোনটি বিছানায় না রেখে কিছুটা দূরে রাখুন।৩০ মিনিটের নিয়ম : সকালে ঘুম থেকে ওঠার অন্তত ২০ থেকে ৩০ মিনিট পর মোবাইলে হাত দিন। এই সময়টুকু আপনার মস্তিষ্ককে স্বাভাবিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দিন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102