বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে-অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ট্রাক চালানোর দায়ে গ্রেপ্তার ৩০ ভারতীয়; শিগগিরই বহিষ্কার ১৫ দিনের মধ্যে ফাহিমা হত্যার বিচার চাইলেন জামায়াত আমির এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ১৫-২০% বাড়ছে বিদ্যুতের দাম, ১ জুন থেকেই কার্যকর ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৬ যুক্তরাষ্ট্রের সামরিক পদোন্নতিতে বৈচিত্র্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে ১ জুলাই ২০২৭ সালের এসএসসির সূচি পরিবর্তন হতে পারে প্রথম দিনেই সাক্ষ্য শেষ, আত্মপক্ষ সমর্থন বুধবার

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, পরীক্ষার সময়সূচি নিয়ে আরও একবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরীক্ষার সময় এগিয়ে আনাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের, তবে রোজার কারণে তা জানুয়ারির শুরুতে আনা হয়। এখন অনেকে বলছেন রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত। বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে।

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এসময় সেশন জোট কমিয়ে আনার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102