শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৫ মে, ২০২৬

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আয়েশা বেগম নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছার পর অজ্ঞাত কোনো এক যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং আয়েশা বেগম আহত হন।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102