শনিবার, ২৩ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ঈদে বাড়ি ফিরছেন নগরবাসী, সড়ক নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীদের ভিড় ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া-স্পীকার উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে ২য় বারের মতো গুলি, পরিস্থিতি থমথমে

ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির হোসেন হিরু নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। 

শুক্রবার (২২ মে) রাতে ফতুল্লার বক্তাবলী আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে কিন্তু ভুক্তভোগী শিশুর মা বিষয়টি কাউকে বুঝতে দেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নেয়।

ধর্ষণচেষ্টার এ খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভের সঞ্চার হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনির হোসেন হিরু (২২) ও সোহেলের (২১) বাড়িতে তল্লাশি চালায়। হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, নারী পুলিশ দিয়ে ওই শিশুকে জিজ্ঞাসা করা হলে দুজনের মধ্যে একজন তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে জানায়। বিষয়টি চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

ওসি বলেন, আপাতত শিশুর অভিভাবকের অভিযোগ গ্রহণ করা হয়েছে। গণপিটুনির শিকার যুবককে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102