শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জার্মানির বিখ্যাত আমান গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ করছে: বিজিএমইএ এর সাথে বৈঠকে আমান গ্রুপের সিইও জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ঈদে বাড়ি ফিরছেন নগরবাসী, সড়ক নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীদের ভিড় ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৩ মে, ২০২৬

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে দুজন সিলেটের আর মৌলভীবাজার ও সুনামগঞ্জের একজন করে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৪৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিল, সেটি নিশ্চিত করা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102