মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১ বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এতটাই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হচ্ছে। বিষয়টি চোখে পড়েছে ইরানেরও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

বিষয়টি এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মনখারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’

সঙ্গে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করা হয়। সে প্রতিবেদনে বলা হয়েছে মহিষটি ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।

ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, ‘আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102