শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর খালখনন কর্মসূচির প্রাক্কালে ত্রিশালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে এমপি লুৎফুজ্জামান বাবর ‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’ পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক কমছে না নিত্যপণ্যের দাম, মাছের বাজারেও আগুন বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত লাশ এক বছর আট মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করলেন মা পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

ছেলের সঙ্গে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া হলো না মমিনের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

ছোট ছেলের সঙ্গে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার বায়না পূরণ হলো না সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামের হতদরিদ্র অটোরিকশাচালক মো. মমিন মিয়ার। ইচ্ছা ছিল বেশি সময় অটোরিকশা চালিয়ে বেশি টাকা ইনকাম করে ছেলের জন্য একটি ব্রয়লার মুরগি কিনে নিয়ে বাড়িতে ফিরবেন। ছোট ছেলে হাসান ও বড় ছেলে রহিমকে নিয়ে একসঙ্গে রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খাবেন।

রিকশাচালক মমিন মিয়ার সেই আশা আর পূরণ হলো না। অটোরিকশা চালাতে গিয়ে এক পেশাদার চাঁদাবাজের নির্মম পিটুনিতে খুন হতে হলো তাকে।

লাইনম্যান নামের চাঁদাবাজ শাহিনের দাবিকৃত ১০ টাকা চাঁদা না দেওয়ায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় হতদারিদ্র চালক মমিন মিয়াকে। বাবাকে হারিয়ে সেই কথাই বারবার বলছেন চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে হাসান। একমাত্র উপার্জনক্ষম গৃহকর্তাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী রিনা আক্তার।

বৃহস্পতিবার সকালে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছিলেন, মমিন মিয়ার আয় দিয়েই চলত তাদের চারজনের সংসার। এখন কিভাবে চলবে দুই ছেলের লেখাপড়া। সংসার চলবে কিভাবে? মাত্র ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই জীবন দিতে হয়েছে মমিন মিয়াকে। যে চাঁদাবাজ মমিন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে তার সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মীও চাঁদা উত্তোলনে জড়িত রয়েছে। তাদের শেল্টারেই মূলত স্থানীয় দড়িকান্দী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করত ঘটনার মূলহোতা কুখ্যাত চাঁদাবাজ শাহিন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।

তিনি বলেন, মাত্র ১০ টাকার জন্য মমিন মিয়াকে পিটিয়ে হত্যা না করে আমার কাছে টাকা চাইলে আমি তাকে একশ টাকা চাঁদা দিতাম। তবুও আমি আমার সহজ সরল স্বামীকে খুন করতে দিতাম না। এখন আমার কী উপায় হবে? সংসারের দায়িত্বই বা কে নিবে? আমার দুই ছেলে রহিম ও হাসানের এখন স্কুলে পড়াশোনার দায়িত্ব কে নিবে? বড় ছেলে হাসান সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আর ছোট ছেলে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

শোকে পাথর হয়ে গেছে দুই ছেলে রহিম ও হাসান। তারা দেশবাসীর কাছে তাদের বাবার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দী বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া দীর্ঘদিন ধরে অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। গত রোববার বিকালে মমিন মিয়া তার অটোরিকশা নিয়ে ওই এলাকায় অবস্থান করলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করে।

মমিন জানান, তিনি আগেই চাঁদা পরিশোধ করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন মিয়া অটোরিকশাচালককে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ দড়িকান্দী এলাকায় আনা হলে স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন এবং বিক্ষোভ করেন।  এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত অটোরিকশা চালক মমিন মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাঁদাবাজ শাহিন মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত রিকশাচালকের বড় ভাই মোবারক হোসেন সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে বুধবার বিকালে নিহত অটোরিকশা চালক মমিন মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয়বিদারক ঘটনার অবতারণ ঘটে। নিহতের স্বজনদের কান্নায় আশপাশের বাতাস ভারি হয়ে উঠে। পরে নিহতের লাশ জানাজা শেষে স্থানীয় নাজিরপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৭ মে দড়িকান্দী স্ট্যান্ডে চাঁদাবাজদের হামলার শিকার হন মমিন মিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) মারা যান।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করার ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে আসামিকে গ্রেফতারের ব্যাপারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102