শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে ২য় বারের মতো গুলি, পরিস্থিতি থমথমে

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর উত্তরায় এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা ঘটেছে।

আজ (শুক্রবার) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে ওই ব্যবসায়ীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নং বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, রাতে ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির মেইন গেইট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস আগেও একই কায়দায় ওই ব্যবসায়ীর বাড়ির মূল গেটে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে।

এদিকে, ওই ব্যবসায়ীর বাড়িতে ২য় বারের মতো গুলির ঘটনার সত্যতা নিশ্চিত উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালিদ মুনসুর বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102