শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

এক বছর আট মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করলেন মা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

সিলেটে এক বছর আট মাস বয়সি এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টায় জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে সুবিনা পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যাবে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন ছিলেন।

শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি স্ত্রীকে নামাজ পড়তে বলে মসজিদে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে তোহার গলা কেটে ফেলার খবর দেয়। পরে বড় ছেলে প্রতিবেশীদের জড়ো করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় জনতার হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102