বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯ হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে শ্রমিক কল্যাণ ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মায়ের ওপর অভিমান করে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত। স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই।

বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

এছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের আল-নুমাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত হেনেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু, চার নারীসহ ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান তথাকথিত যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছিল। তবে নতুন এই হামলাগুলো সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নতুন হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102