বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২০ মে, ২০২৬

ঠাকুরগাঁও জেলা শহরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে।  

বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)। তারা দুজনই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগামী মোটরসাইকেলটির রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে রাস্তা ফাঁকা থাকায় মোটরসাইকেলটির গতি অতিরিক্ত ছিল। একটি বাঁক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

​ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102