বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু যাত্রাবাড়ীতে নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই, আটক ২ মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে যাওয়া দম্পতি আটক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে এক হাত পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার সিল্কসিটি এক্সপ্রেসে সন্ত্রাসী হামলা, প্রকৌশলীকে মারধর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

সাতসকালে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুর দিকে যাচ্ছিলো। সড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজনের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রাসেল মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102