সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাদুঘর অতীত ও বর্তমানের জীবন্ত দলিল: শাহবাগে আন্তর্জাতিক জাদুঘর দিবসের আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খিলক্ষেতে ২০ এসএসসি পরীক্ষার্থীর ওপর চাপাতি হামলা ইন্দোনেশিয়ায় রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো উত্তরার ‘এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ’ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। লাইসেন্স নবায়ন ও শিল্পবান্ধব সমাধানে বিজিএমইএ-ডিআইএফই বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত করোনার প্রথম আঘাতে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণকারী বেবিচকে আইকাও প্রশিক্ষক কোর্স সনদ বিতরণ, ২৪ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন

খিলক্ষেতে ২০ এসএসসি পরীক্ষার্থীর ওপর চাপাতি হামলা

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ মে, ২০২৬

রাজধানীর খিলক্ষেতে ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় একটি বিদ্যালয়ের অন্তত ২০ জন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

জানা যায়, রবিবার (১৭ মে, ২০২৬) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে খিলক্ষেত বাজার সংলগ্ন ৩০০ ফিট অভিমুখী সড়কে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা খিলক্ষেতের বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বিদ্যালয় সূত্রে জানা গেছে, বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল কিছু স্থানীয় বখাটেরা। এ নিয়ে আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এর তীব্র প্রতিবাদ জানালে বখাটেরা ক্ষিপ্ত হয় এবং এসএসসি পরীক্ষা শেষে হামলার পরিকল্পনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ১৭ ই মে (রবিবার) শেষ পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হওয়ার পর স্থানীয় কিশোর গ্যাংআশিক গ্যাং’-এর প্রধানসুইচ গিয়ারআশিক, কুড়াতলির কিশোর গ্যাং নেতা মোহাম্মদ আলী, রনি স্বপনসহ ২৫৩০ জনের একটি সশস্ত্র দল লাঠিসোঁটা, চাপাতি, রামদা সুইচগিয়ার নিয়ে পরীক্ষার্থীদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। স্কুল ড্রেস পরা শিক্ষার্থীদের এলোপাতাড়ি কোপানো পেটানোর ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের জন্য ৩০০ ফিট সড়কের যানচলাচল ব্যাহত হয়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

হামলায় গুরুতর আহত পরীক্ষার্থী এস. এম. সালমান জানায়, কুর্মিটোলা হাই স্কুল কেন্দ্রে পরীক্ষার দ্বিতীয় দিনেআশিক গ্যাং’- এর সদস্যরা তাদের স্কুলের ছাত্রীদের উত্যক্ত করলে তারা প্রতিবাদ করেছিল। সেই ক্ষোভ থেকে গতকাল খিলক্ষেত মোড়ে ওঁত পেতে থাকা বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। সালমানের কানের পাশে চাকুর আঘাতে ৭টি সেলাই লেগেছে।

এদিকে, দিনে-দুপুরে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

বিষয়ে বক্তব্য জানতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে একাধিকবার কল দিলে তিনি প্রতিবেদকের কল কেটে দেন। পরে ক্ষুদেবার্তা পাঠালেও তার সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102