রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Sais University-এর সাথে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা স্মারক স্বাক্ষর যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন জাবি শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল খাল খনন বিএনপি সরকারের উল্লেখযোগ্য অর্জন – ডেপুটি স্পীকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে – ডেপুটি স্পীকার। রিট পিটিশনের জেরে ডিএনসিসির ওয়ার্ড পুনর্বিন্যাস: খিলক্ষেতকে নিয়ে বড় সিদ্ধান্ত ডিজিডিএ-র বরপুত্র ও কোটি টাকার কুমির মাসোয়ারার মাফিয়া সম্রাট সহিদুল ইসলাম খানের তান্ডবে লণ্ডভণ্ড ঔষধ প্রশাসন অধিদপ্তর। (কিস্তি-১)

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় আক্রান্ত বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। দ্রুত সকলকে নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। এরপর আগুনে পোড়া বগিটি বাকি ট্রেন থেকে আলাদা করে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা গেছে, আগুনের কারণে বগি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের বাকি বগিতে করে কোটা পর্যন্ত নেওয়া হবে। সেখান থেকে নতুন একটি বগি যুক্ত করে যাত্রা অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে।

১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে রওনা হয়। দিল্লির নিজামুদ্দিন স্টেশনে দুপুর সাড়ে বারোটায় পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি ইতোমধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং গন্তব্য দিল্লি থেকে তখনও প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102