শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৬ মে, ২০২৬

রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “নতুন কমিটিকে আগামী দিনগুলোতে দেশ ও দশের সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতার মহান ব্রত নিয়ে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”

সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, দায়বদ্ধতা ও সমাজ সংস্কারে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী,মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখ প্রমুখ।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102