রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩% উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক রাজধানীর উত্তরায় সাংবাদিকের ওপর মাদক বিক্রেতাদের হামলা, টাকা ও গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার : পিবিআই ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ করে মো. রিপন মল্লিক নামে এক যুবক। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার রিপন মল্লিককে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার রিপন মল্লিক (৪০) উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়িতে গাভীর দুধ আনতে যায় এক শিশু। এ সময় কৌশলে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. ফরিদ মল্লিক বাদী হয়ে ১২ মে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মধুখালী থানার এসআই মো. মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মাগুরা জেলা থেকে অভিযুক্ত রিপন মল্লিককে গ্রেফতার করে।

মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে আটক করা সম্ভব হয়। বুধবার (১৩ মে) বেলা ২টার দিকে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102