সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলেন উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন-আসাদুল হাবিব দুলু এমপি ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দু’টি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে স্মরণকালের সেরা নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুত ত্রিশাল উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩১ মা বিজিএমইএ-ওপেন সাপ্লাই হাব চুক্তি, পোশাক খাতে ডিজিটাল স্বচ্ছতা উদ্যোগ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

হামে শিশু মৃত্যু: টিকাদান ব্যর্থতার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১১ মে, ২০২৬

দীর্ঘদিন ধরে টিকাদান কর্মসূচিতে পর্যাপ্ত নজরদারি, সমন্বয় ও কার্যকর বাস্তবায়নের ঘাটতির কারণে বহু শিশু প্রয়োজনীয় টিকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে হামের মতো প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হয়ে দেশে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য ইব্রাহিম সিকদার বলেন, বিভিন্ন স্বাস্থ্য ও সংবাদসূত্রের তথ্য অনুযায়ী চলমান পরিস্থিতিতে প্রায় তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং জনস্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ দুর্বলতার ইঙ্গিত বহন করে।
তিনি বলেন, প্রশ্ন একটাই এতগুলো শিশুর মৃত্যুর দায় কে নেবে? একটি প্রতিরোধযোগ্য রোগে একের পর এক শিশুর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হতে পারে না। জনস্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা, টিকাদান কার্যক্রমে ঘাটতি এবং দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই আজ এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইব্রাহিম সিকদার আরও বলেন, আন্তর্জাতিক সংস্থা UNICEF একাধিকবার বাংলাদেশে হামের ঝুঁকি, টিকাদান কভারেজের ঘাটতি এবং সম্ভাব্য প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছিল। কিন্তু সেই সতর্কতার পরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার, সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং স্বাস্থ্যব্যবস্থার সমন্বয় নিশ্চিত করা হলে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এটি কেবল একটি স্বাস্থ্য সংকট নয়; বরং জনস্বাস্থ্য ব্যবস্থার গভীর কাঠামোগত দুর্বলতা ও দায়িত্বহীনতার প্রতিফলন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে কার্যকর পরিকল্পনা, তদারকি ও জবাবদিহির অভাবে সাধারণ মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং তার সবচেয়ে নির্মম শিকার হচ্ছে শিশুরা।
ইব্রাহিম সিকদার বলেন, এই পরিস্থিতির দায় কোনোভাবেই সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও দায়িত্বশীল মহল এড়াতে পারে না। হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. Muhammad Yunus ও স্বাস্থ্য উপদেষ্টা-সহ সংশ্লিষ্টদের জবাবদিহি ও বিচার দাবি করছি। একইসাথে স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত সকল দায়িত্বশীল ব্যক্তি ও প্রশাসনিক কর্তৃপক্ষের ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পর্যালোচনা করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যুর এই ঘটনা জাতির জন্য গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক পরিস্থিতি এড়াতে অবিলম্বে সারাদেশে কার্যকর টিকাদান কর্মসূচি জোরদার, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে। একইসাথে এই সংকট মোকাবিলায় দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102