বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জামালপুরের ইসলামপুরে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে এ মামলায় প্রধান আসামি মো. সাদিককে (২৪) খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


দণ্ডিতরা হলেন: মো. শিপন (১৯), মো. ইব্রাহীম (২৫), মো.ইউসুফ আলী (২০)। তাদের সবার বাড়ি ইসলামপুর উপজেলার বেলাগাছা ইউনিয়নের শিলদহ এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ এপ্রিল সকালে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘মামলায় ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আদায় করা ওই অর্থ ভুক্তভোগীর পরিবার পাবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102