বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ নিখোঁজের দুদিন পর শিশুর খণ্ডিত লাশ উদ্ধার বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ, ‘কবিরাজ’ গ্রেফতার নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক। ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

যশোরে দোকানের জন্য ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার (৬ মে) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা।
 
স্থানীয়রা জানান, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরেই বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ তার বাড়ির সামনে আনিছুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেৎয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
 
বৃহস্পতিবার সকালে লাশ নওয়াপাড়ার বাড়িতে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102