শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ, ‘কবিরাজ’ গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৬ মে, ২০২৬

বগুড়ায় চিকিৎসার নামে এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে এ ঘটনায় জড়িত হাকিম রেজাউল করিম (৪০) নামের ওই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইব্রাহীম আলী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, হাকিম রেজাউল করিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মোফছের আলীর ছেলে। তিনি বর্তমানে পরিবার নিয়ে বগুড়া শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকায় বসবাস করেন।

শহরের নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন ‘আশ-সিফা দাওয়াখানা’ নামে তার একটি চিকিৎসা চেম্বার রয়েছে। সেখানে তিনি কবিরাজি ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী ছাত্রী রাজশাহীর একটি কওমি মহিলা মাদ্রাসায় দাখিল শ্রেণিতে পড়াশোনা করে। বেশ কিছুদিন ধরে তিনি মাথাব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়েও উন্নতি হয়নি।  পরে তার পরিবার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে রেজাউল করিমের সন্ধান পান।

গত রোববার (৩ মে) সকালে ছাত্রীকে তার বাবা ওই কবিরাজের চেম্বারে নিয়ে আসেন। কবিরাজ ছাত্রীকে দেখার পর মন্তব্য করেন, তাকে জিনে ধরেছে এবং ঝাড়ফুঁক দিতে হবে। একপর্যায়ে তিনি ছাত্রীকে চেম্বারের ভেতরের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং অন্যদের বাইরে যেতে বলেন। এরপর চিকিৎসার নামে তিনি ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

একই দিন বিকালে অভিযুক্ত সাড়ে ১৬ হাজার টাকা নিয়ে তাদের আবার আসতে বলেন। পরিবারের সদস্যরা টাকা নিয়ে পুনরায় সেখানে গেলে রেজাউল করিম ছাত্রীকে আবারও কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে নির্যাতনের শিকার ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানান।

সোমবার (৪ মে) ছাত্রীর বাবা বগুড়া সদর থানায় রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ধর্ষণর শিকার ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।  অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহের পর বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি তার দাওয়াখানার ভেতরে পৃথক একটি কক্ষ তৈরি করেছিলেন, যেখানে চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে অসহায় নারীদের ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। রেজাউল করিমকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102