মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

এমপি হিসেবে শপথ নিলেন উত্তরার শিশু শহিদ জাবির ইব্রাহিমের মা

রাকিব ইদ্রিস
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন উত্তরার শিশু শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। 

জানা যায়, গত রবিবার (৩ মে, ২০২৬) রাত ৯ টায় সংসদ ভবনের শপথকক্ষে জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমসহ বিএনপি, জামায়াত, এনসিপি তাদের শরিক দলের মোট ৪৯ জন সদস্যকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন

বিষয়টি উত্তরা নিউজকে নিশ্চিত করেছেন শহিদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন।

এদিকে, সম্প্রতি উত্তরা নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সংসদে নিজের কর্ম-পরিকল্পনার কথা জানিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য রোকেয়া বেগম।

সাক্ষাৎকারে তিনি বলেন, শহীদ পরিবার এবং জুলাইয়ের ২০৩০ হাজার আহত যোদ্ধাদের জন্য কিছু করতে চাই। এখন আমি সেই সুযোগ পাচ্ছি। সংসদে আমার মূল লক্ষ্য থাকবে শহীদ পরিবারগুলোর জন্য কাজ করা।

উল্লেখ্য, শহিদ জাবির ইব্রাহিম ২০২৪  সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আগস্ট উত্তরার আজমপুর এলাকায় তার বাবা কবির হোসেনের সঙ্গে আন্দোলনে অংশ নিতে গিয়ে পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102