মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

নারায়ণগঞ্জে হকারদের হামলায় সিটি করপোরেশনের দুই কর্মচারী আহত

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জে হকারদের হামলায় সিটি করপোরেশনের দুই কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকালে শহরের চাষাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুহুল আমিন ও জাহাঙ্গীর।

সিটি করপোরেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ করে। তবে উচ্ছেদের কয়েকদিন পর থেকেই হকাররা আবারও ফুটপাত দখল করে বসতে শুরু করে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ব্যবসা চালিয়ে আসছিল।

সোমবার বিকালে সিটি করপোরেশনের উচ্ছেদ টিম চাষাড়া লুৎফা টাওয়ারের সামনে হকার উচ্ছেদে গেলে অতর্কিতভাবে কর্মচারীদের ওপর তারা হামলা চালায়। এতে রুহুল আমিন ও জাহাঙ্গীর মারধরের শিকার হয়ে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হকারদের হামলা অত্যন্ত দুঃখজনক। নগরবাসীর চলাচলের স্বার্থে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। তাদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে।  এরপরও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102