মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

এমপি হিসেবে শপথ নিলেন উত্তরার শিশু শহিদ জাবির ইব্রাহিমের মা

রাকিব ইদ্রিস
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন উত্তরার শিশু শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। 

জানা যায়, গত রবিবার (৩ মে, ২০২৬) রাত ৯ টায় সংসদ ভবনের শপথকক্ষে জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমসহ বিএনপি, জামায়াত, এনসিপি ও তাদের শরিক দলের মোট ৪৯ জন সদস্যকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন।

বিষয়টি উত্তরা নিউজকে নিশ্চিত করেছেন শহিদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন।

এদিকে, সম্প্রতি উত্তরা নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সংসদে নিজের কর্ম-পরিকল্পনার কথা জানিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য রোকেয়া বেগম।

সাক্ষাৎকারে তিনি বলেন, শহীদ পরিবার এবং জুলাইয়ের ২০–৩০ হাজার আহত যোদ্ধাদের জন্য কিছু করতে চাই। এখন আমি সেই সুযোগ পাচ্ছি। সংসদে আমার মূল লক্ষ্য থাকবে শহীদ পরিবারগুলোর জন্য কাজ করা।

উল্লেখ্য, শহিদ জাবির ইব্রাহিম ২০২৪  সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় ৫ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় তার বাবা কবির হোসেনের সঙ্গে আন্দোলনে অংশ নিতে গিয়ে পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102