বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি দুর্গাপুরে রেল আসার আনন্দের বন্যা – বাস্তবায়ন ডেপুটি স্পীকার আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে অবুঝ দুই সন্তান মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর, ভিডিও ভাইরাল সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল পরিবারের ভালোবাসা থেকে ‘বঞ্চিত’ হওয়ার ক্ষোভেই মাকে হত্যা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক তুরাগে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র হামলার কথা অস্বীকার করেছে।

গত রোববার (৩ মে) হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, যেসব দেশের জাহাজ প্রণালীতে আটকে আছে তাদের অনুরোধে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান চালানো হবে। যা সোমবার থেকেই শুরু হবে বলেও জানান তিনি।

এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ১৫ হাজার সামরিক কর্মী, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং এর পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করার কথা জানায়। একে ট্রাম্প প্রশাসনের কৌশলগত জলপথে ইরানের অবরোধ ভাঙার মরিয়া চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
 
তবে ইরান বরাবরের মতো হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না।
এরপর ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে সোমবার (৪ মে) বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালীর জাস্ক বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
 
প্রতিবেদনে বলা হয়, জাহাজটি থামাতে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে সতর্কতা দেয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় যুদ্ধজাহাজটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে মার্কিন বাহিনী এই নাকচ করে জানায়, তাদের কোনো জাহাজ হামলার শিকার হয়নি।
 
এরপর ফক্স নিউজের এক অনুষ্ঠানে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে। সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারাবিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব।’ 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102