বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি দুর্গাপুরে রেল আসার আনন্দের বন্যা – বাস্তবায়ন ডেপুটি স্পীকার আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে অবুঝ দুই সন্তান মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর, ভিডিও ভাইরাল সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল পরিবারের ভালোবাসা থেকে ‘বঞ্চিত’ হওয়ার ক্ষোভেই মাকে হত্যা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

ময়মনসিংহ মেডিকেলে হামে শিশুমৃত্যু থামছেই না, নতুন ভর্তি ১৯

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত এবং হামের লক্ষণ নিয়ে শিশুমৃত্যু থামছেই না। প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল সোমবার মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ২৫ শিশুর মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু।

মারা যাওয়া ৭ মাস বয়সী শিশু রাবিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে ৩০ এপ্রিল শিশুটিকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছিল। হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইল হওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়, এমনটি লেখা হয় মৃত্যুসনদে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৯ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৪ শিশু। মৃত্যু হয়েছে ২৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২১টি শিশু। এ সময়ে কোনো শিশুকে রেফার করা হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৯ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102