সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রাতে বাড়ি ফেরেননি ধান ব্যবসায়ী, সকালে বাড়ির কাছে মিলল গলাকাটা লাশ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে বাড়ির কাছে এক পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া (৫৪)। তিনি উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুলাল মিয়া স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করেন। গতকাল রোববার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ধারণা করেছিলেন, তিনি হয়তো ব্যবসায়িক কাজে বাইরে কোথাও গেছেন। কিন্তু আজ সকালে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে দুলালের গলাকাটা লাশ দেখতে পান স্বজনেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

দুলালের চাচাতো ভাই জামান খান বলেন, ‘এলাকায় কারও সঙ্গে ভাইয়ের (দুলাল) কোনো বিরোধ ছিল না। কী কারণে তাঁকে হত্যা করা হলো বা কারা হত্যা করল, এসবের কিছুই বুঝতে পারছি না আমরা।’

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘কারা ও কী কারণে হত্যা করেছে, তা উদ্‌ঘাটনে আমরা কাজ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102