সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

রোববার (৩ মে) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুরান বাউশিয়া কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে রাত সাড়ে ৯টার দিকে পুরান বাউশিয়া গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে শরিফকে (২৭) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের টাওয়ার এলাকায় নিজ দোকানে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় বড়ইকান্দি ভাটেরচর গ্রামের মৃত শহিদুল্লাহ খন্দকারের ছেলে আলমগীর খন্দকারকে (৫০)। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪১০ টাকা উদ্ধার করা হয়।

একই রাতে টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান সরকারের ছেলে তানভীর আহাম্মেদ তুহিনকে (৩৫) তার বসতঘর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মুন্সীগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102