শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৩ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। 

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের মোজাম্মেলের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের সালামের ছেলে সোহাগ (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে সোহাগ তার বোন জামাই রবিউলকে আড্ডায় পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাসা থেকে রওয়ানা দেন। আজিপুর থেকে ধানসুরা যাওয়ার পথে (নাচোল টু আড্ডা) সড়কের বেনিপুর নামকস্থানে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়। পরে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিউল নওগাঁ দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন। ছুটিতে শ্বশুরবাড়ি এসেছিলেন। রোববার ভোরে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেব জানান, নিহত দুজনকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102