শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গোগালীছড়া নদীতে প্রায় ১৫০ ফুট বাঁধ ভাঙনের ফলে ১৫টি  গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাতে (২৭ এপ্রিল) মুষলধারে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গোগালীছড়ার বাঁধ ভেঙে উপজেলার জয়চন্ডী ও সদর ইউনিয়নের ১৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

গোগালী ছড়া নদীর ভাঙনে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি লামাগাঁও গ্রামের ১শ বিঘা আউশখেত, বোরো ধান, আউশের বীজ তলা, শতাধিক ফিশারি তলিয়ে গেছে।

এ ব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাঁধ ভেঙে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামে ২০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুশ শহীদ জানান, মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন জানান, কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ১০-১৫টি গ্রাম পাহাড়ি ঢলে বাড়িঘরে পানি প্রবেশ করে। আকস্মিক ঢলে পানিবন্দি মানুষ দুর্ভোগে পড়েছে। ক্ষয়ক্ষতির তালিকা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102