বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাহাত (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা টাংগুন গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত কিশোর রাহাত একই ইউনিয়নের কাজা দিঁঘলবাগ গ্রামের নয়ন মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত  শনিবার (২৫ এপ্রিল) দুপুরে একই গ্রামের নয়ন মিস্ত্রির ছেলে রাহাত (১৫) ওই শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশু ধর্ষণের বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার করেন গ্রামের কতিপয় প্রভাবশালী লোকজন।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদে জন্য অভিযুক্তের বাবা নয়ন মিস্ত্রিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102