শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

হামে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন এ তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। 

মৃত শিশুদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ২০ শিশুর মৃত্যু হলো।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে সাত মাস বয়সি এক ছেলে শিশুকে গত ২২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার বিকাল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। একইদিন সন্ধ্যায় মৃত্যু হয় চার মাস বয়সি এক মেয়ে শিশুর। শিশুটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে গত ২৩ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এদিকে গত ২০ এপ্রিল পাঁচ মাস বয়সি আরেক ছেলে শিশু নেত্রকোনার দুর্গাপুর থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সোমবার (২৭ এপ্রিল) রাতে সাড়ে ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন ৭৪ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ৯২৫ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৮৩১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102