মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

দক্ষিণখানে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে এএসআইকে গণধোলাই, গ্রেপ্তার ২

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর দক্ষিণখান এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী কর্মকর্তা মো. আনিসুর রহমান বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক)- সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে ।

জানা যায় গত সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা বাজার এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান , একদল যুবক পুলিশের পোশাক পরা অবস্থায় আনিসুর রহমানকে ঘিরে ধরে মারধর শুরু করে। তারা তাকে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে দাবি করে, তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে এসেছেন এবং তার কাছে ইয়াবা রয়েছে।

ঘটনার পরপরই এলাকাবাসীর মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পৌঁছায়। তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা আহত অবস্থায় ওই কর্মকর্তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

পরে ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক আনিসুর রহমানকে ঘিরে ধরে মারধর করছেন এবং তাকে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ তুলছেন। তবে ফুটেজে কোনো ধরনের মাদকদ্রব্য দৃশ্যমান হয়নি।

ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার রাতেই দক্ষিণখানের কাওলা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনআমিনুল ইসলাম ইমরান (২৯), পিতা রফিকুল ইসলাম এবং তাহমিদ ফিরোজ স্মরণ (৩২), পিতা ইঞ্জিনিয়ার সামছুল আলম।

দক্ষিণখান থানার অফিসার ইনর্চাজ মো. শরীফুল ইসলাম জানান, ৯৯৯এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102