বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর বাউফলে এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালীন বরিশাল শিক্ষা বোর্ডের একটি ভিজিলেন্স টিম আকস্মিক পরিদর্শনে যায়। ভিজিলেন্স টিমের প্রধান বরিশাল সরকারি বিএম কলেজের জীববিজ্ঞান বিষয়ের অধ্যাপক মো. আসাদুজ্জামান ২০২নং কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই কক্ষের ৮ পরীক্ষার্থীর প্রশ্নপত্রে দাগ দেখে তাৎক্ষণিকভাবে তাদেরকে বহিষ্কার করেন।

বহিষ্কৃতদের মধ্যে বাউফলের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয় ও বাকেরগঞ্জের কাঁকড়ধা মাধ্যমিক বিদ্যালয়ের চারজন করে শিক্ষার্থী রয়েছেন।

এদিকে কক্ষ পরিদর্শকের দায়িত্বে অবহেলার কারণে কালিশুরী হাজেরা তালুকদার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর চন্দ্র ও শিরীন আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রসচিব ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার কেন্দ্রে মোট ৬৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বেলা ১১টার দিকে ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102