শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

বকশিগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক আনোয়ার হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালক আনোয়ার হোসেন বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া টালিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন ইজিবাইক নিয়ে বের হন। পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে অবস্থানকালে অজ্ঞাত একব্যক্তি নিজেকে পুলিশ লোক পরিচয় দিয়ে তার ইজিবাইক (রিকশাটি) ভাড়া করেন। জরুরি আসামি ধরতে জব্বারগঞ্জ বাজারে যেতে হবে এমন কথাও বলেন তিনি।
 
চালক আনোয়ার হোসেন জব্বারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। বাজারে পৌঁছানোর পর কৌশলে আনোয়ারকে একটি দোকানে কোনো কাজে পাঠান তিনি। আনোয়ার দোকানটিতে যাওয়ার সুযোগে মুহূর্তের মধ্যেই ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যান প্রতারকটি বলে জানান তিনি।
 
এদিকে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন।
 
আনোয়ার হোসেন বলেন, ঋণ করে ইজিবাইক কিনেছেন। ঋণের বোঝা আর পরিবার নিয়ে সংসার চালানোর একমাত্র ভরসা ছিল ইজিবাইকটি। এখন তিনি কিভাবে সংসার চালাবেন, আর কিভাবে কিস্তির টাকা পরিশোধ করেন।
 
বকশীগঞ্জে গত ৪৮ ঘণ্টা আগে গত শুক্রবার  আরেকটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
ওই সময় এলাকাবাসী হাতেনাতে চোর ধরে পুলিশে দিয়েছেন। এতে বকশীগঞ্জ উপজেলা জুড়ে ইজিবাইক চালক ও জনমনে চোর আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এ পুলিশ পরিচয়ধারী চক্রকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102