শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

কানের ভেতর ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পুলিশের চোখ ফাঁকি দিতে কানের ভেতরে লুকিয়ে রাখা হয় ইয়াবা। ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের কান থেকে উদ্ধার করা হয়েছে দুটি ইয়াবা ট্যাবলেট। ঘটনাটি পটুয়াখালীতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাবলেট দুটি বের করেন।

জানা যায়, নিরব ইসলাম (১৯) নামের ওই যুবককে গত ২২ এপ্রিল পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নিরবের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভর্তি হওয়ার পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার অভিযোগ করতে থাকেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মাদক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠায়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় চিকিৎসক নিরবের কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন— যা উপস্থিত সবাইকে বিস্মিত করে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান যুগান্তরকে জানান, নিরব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আগে কয়েকবার গ্রেফতারও করা হয়েছে।

মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, ২২ এপ্রিল পরিবারের সদস্যরা তাকে কেন্দ্রে ভর্তি করেন। পরে সে কানে ব্যথার কথা জানালে আমরা চিকিৎসকের কাছে পাঠাই। অস্ত্রোপচারের মাধ্যমে তার কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিরবের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়। এর আগে তাকে চার মাসের জন্য জেলা কারাগারের ‘সেফ কাস্টডি’তেও রাখা হয়েছিল।

এদিকে মাদক বহনের এমন কৌশল নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মাদক কারবারিরা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ ও অস্বাভাবিক পদ্ধতি অবলম্বন করছে—যা নিয়ন্ত্রণে নতুন করে নজরদারি জোরদারের প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102