শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

মহিলা দল নেত্রীর প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী ভাগ্নি আটক

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় খালার হয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। তার খালা মহিলা দল নেত্রী বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে তাকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ওসি ইব্রাহিম আলী এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার একটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রীর খালা নিপা খাতুন এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার্থী। নিপা একই এলাকার নান্টু শেখের মেয়ে ও বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। তার কেন্দ্র বগুড়া জিলা স্কুল।

শুক্রবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। খালা নিপা খাতুনের পরিবর্তে ভাগ্নি পরীক্ষায় অংশ নেন। দুপুরে পরীক্ষা চলাকালে খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে ওই কলেজছাত্রী স্বীকার করেন, তিনি তার খালা নিপা খাতুনের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরে ওই ছাত্রীকে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাউবি পরীক্ষা কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি।

সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, নিপা খাতুনের পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে এসে আটক ভাগ্নি তাদের হেফাজতে রয়েছেন। বাউবি কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আটক ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102