বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গাজীপুরে টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২ মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র আহ্বান প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু ও  হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৪টি শিশুর।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১২৫টি শিশু। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গে বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭টি শিশু। এর মধ্যে ৩৫৫টি শিশুই ঢাকা বিভাগের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৩৬টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৪২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৮ হাজার ৩৩৪টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫টি শিশু। তাদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৮।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102