বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে উত্তরার আলোচিত শিশু শহিদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।

আজ (২২ এপ্রিল, বুধবার) শহিদ জাবির ইব্রাহীমের বাবা কবির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিষয়ে জানতে চাইলে শহিদ জাবিরের বাবা কবির হোসেন উত্তরা নিউজকে বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে জাবিরের কারণে আমরা এতটা সম্মানিত হব। জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করায় তারা একজন শহিদের মাকে সম্মানিত করেছে।

তিনি বলেন, জাবিরের মা যদি সংসদে যেতে পারে তাহলে তিনি অবশ্যই জুলাইয়ের পক্ষে কথা বলবেন। পাশাপাশি জুলাইয়ে যারা শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পক্ষেও কথা বলবেন। 

উত্তরা নিউজকে তিনি আরো বলেন শুধু জুলাই নয়, বাংলাদেশে বিডিআর থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করবেন।

প্রসঙ্গত, গত সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে শহিদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102