রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মন্ত্রীর নিষেধ সত্ত্বেও কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার চলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পর তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। একপর্যায়ে ১০টা ১০ মিনিটে টানা ৮ মিনিট ৫৬ সেকেন্ড তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ থেকে লাইভ সম্প্রচার করেন।

লাইভ সম্প্রচারে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। পরে পরীক্ষার হলের একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক এবং পরীক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে সামনের কক্ষের দিকে যাচ্ছেন। এরপর আরও একটি কক্ষে সেলিম ভূঁইয়া প্রবেশ করে সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে চলে যান। এ সময় তাকে প্রশ্ন করতে শোনা যায় প্রশ্ন সহজ হয়েছে নাকি? কিছুক্ষণ পর সেই কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষের দিকে যেতে থাকলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এসে সালাম দিয়ে ‘আমি প্রধান শিক্ষক’ বলতে শোনা যায়। এ সময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া তাকে ‘আপনি আপনার কাজ করেন’ বলে তাকে চলে যেতে হাতে ইশারা দেন।

কিছুক্ষণ পর আরেকটি কক্ষে প্রবেশ করে সোজা কক্ষের মাঝ বরাবর চলে যান। সেখানে পরীক্ষারত শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে বলে প্রশ্ন করেন। এভাবে ৮ মিনিট ৫৬ সেকেন্ড লাইভে সংযুক্ত থাকতে দেখা গেছে সংসদ সদস্যকে।

পরীক্ষা চলাকালে এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অনুমতিবিহীন প্রবেশ এবং মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, পরীক্ষার হলে ডিজিটাল ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে লাইভ সম্প্রচারের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরও এনালগ ডিভাইস ব্যবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিবও কোনো ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না।

কুমিল্লা-২ সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, পরীক্ষার হল ঠিকমতো চলছে কিনা সেটা দেখা আমাদের দায়িত্ব। তাছাড়া এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম।

সরাসরি লাইভ সম্প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা যে ঠিকমতো চলতেছে তা অভিভাবকদের দেখানোর জন্য। এতে সমস্যা কিসের?

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যেতে পারবেন না। মন্ত্রীর নির্দেশনার পরও সংসদ সদস্য সেলিম ভূঁইয়া পরীক্ষার হল পরিদর্শন করেছেন এবং ফেসবুক লাইভে পরিদর্শনের ভিডিও চিত্র সম্প্রচার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102