রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩% উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক রাজধানীর উত্তরায় সাংবাদিকের ওপর মাদক বিক্রেতাদের হামলা, টাকা ও গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার : পিবিআই ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

২৩ বছর পর মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ২৩ বছর পর ১৪ শতক জমি আদালতের মাধ্যমে ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। 

সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকঢোল পিটিয়ে জমির মালিক শাহাব উদ্দিন গংদের বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধিদল।

স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করেন। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।

আদালত সূত্র জানায়, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া মৌজার ১৪ শতাংশ জমি নিয়ে স্থানীয় মৃত তোতা মিয়ার ছেলে আবুল হাশেম ও মৃত জালাল আহমেদের ছেলে শাহাব উদ্দিন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত শাহাব উদ্দিন গংদের জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।

জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে নাজির হামিদুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাজ্জাদ হোসেন, সার্ভেয়ার জসিম উদ্দিন এবং পেকুয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জমি ফিরে পেয়ে শাহাব উদ্দিন বলেন, দীর্ঘ ২৩ বছর পর আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ ও ইউপি সদস্য সাজ্জাদ হোসেনসহ স্থানীয়দের সহায়তায় আমি জমি বুঝে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং যারা জায়গাটা বুঝে পেতে আন্তরিক সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, আমরা জর্জ কোর্টের নির্দেশে ১৯৩ খতিয়ানের ১৪ শতক জমি শাহাব উদ্দিন গংদের বুঝিয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান ছিল।

সিনিয়র সহকারী জজ আদালতের নাজির হামিদুল হক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন আছে বলে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102