মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতিতে তিনি ‘অনেক বড় ব্যবধানে এগিয়ে আছেন’ এবং পরিস্থিতি ‘খুব ভালো যাচ্ছে’। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভূমিকা ‘অসাধারণ’।

সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘আমি যুদ্ধে অনেক বড় ব্যবধানে এগিয়ে আছি।’ তিনি আরও দাবি করেন, ‘সবকিছু খুব ভালোভাবে চলছে’ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ‘অত্যন্ত চমৎকার কাজ করছে’।

তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেন।  নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের নাম উল্লেখ করে বলেন, তারা এই পরিস্থিতি ভুলভাবে উপস্থাপন করছে।

ট্রাম্প আরও জানান, ইরানের বন্দরে প্রবেশ বা বের হওয়া সব জাহাজের ওপর যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করেছে, তা ইরানের অর্থনীতিকে ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে’। তিনি বলেন, কোনো ‘চুক্তি না হওয়া পর্যন্ত’ এই অবরোধ প্রত্যাহার করা হবে না।

ইরানের অর্থনৈতিক ক্ষতির বিষয়ে ট্রাম্প দাবি করেন, ‘তারা প্রতিদিন ৫০ কোটি ডলার হারাচ্ছে, যা স্বল্প সময়ের মধ্যেও টেকসই নয়।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102