সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং ও শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ এর নতুন উদ্যোগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন ‘খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন’ ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪ সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় বড় সংস্কার ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প কুমিল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬: আজ ২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম, এমপি (Afroza Khanam, MP)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদু্জ্জমান মিল্লাত, এমপি (M. Rashiduzzaman Millat, MP)।

এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, আকাশসীমার ধারণক্ষমতা বাড়বে এবং নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও কন্ট্রোল আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে। পাশাপাশি এটি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব আরও বাড়াবে। ভবিষ্যতে FIR সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বেবিচক এর সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি (Air Commodore Md. Noor-e-Alam, afwc, psc, ATC)। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি (Fahmida Akhtar, ndc), বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc), বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে (Mr. Jean-Marc Séré-Charlet) এবং ভাইস প্রেসিডেন্ট থেলাস, সাউথ ইস্ট এশিয়া নিকোলাস বৌভেরট (Nicolas Bouverot)।

মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম, এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশের বেসামরিক বিমান চলাচল খাতে আজ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, থ্যালেসের সরবরাহকৃত প্রযুক্তি আকাশসীমা ব্যবস্থাপনায় সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। মন্ত্রী আরও বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিমান চলাচল খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাননীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হয়েছে। এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা বিমান চলাচলকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ধারাবাহিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাননীয় সচিব ফাহমিদা আখতার, এনডিসি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সূচিত হয়েছে। তিনি উল্লেখ করেন, এ উদ্যোগ নিরাপত্তা, দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি আকাশপথ ব্যবস্থাপনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত আরও টেকসই ও উন্নত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠিত এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার দেশের আকাশপথ ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করেছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের সীমাবদ্ধতা অতিক্রম করে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এটিএম-সিএনএস সিস্টেম চালুর মাধ্যমে নিরাপত্তা, দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগ বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এই সহযোগিতা দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট প্রযুক্তি বাংলাদেশের আকাশপথকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে। ভবিষ্যতেও বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেবিচক-এর সদস্য (এটিএম) তাঁর বক্তব্যে বলেন, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ATMC থেকে আধুনিক ATM Automation System সফলভাবে অপারেশন শুরু করেছে এবং আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই সিস্টেমের মাধ্যমে সমন্বিত Flight Data Processing, রাডার ও ADS-B ইন্টিগ্রেশন এবং উন্নত সেফটি নেট ব্যবহার করে রিয়েল-টাইম, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এর ফলে ওভারফ্লাইট রাজস্ব বৃদ্ধি, বিলম্ব হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর কাছে বাংলাদেশের আকাশসীমার আকর্ষণ বৃদ্ধি পাবে।

উক্ত অনুষ্ঠানে ভিআইপি ক্রেস্ট প্রদান করা হয় ঢাকা-১৮ আসনে মাননীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন (Mr. SM Jahangir Hossain, MP), ময়মনসিংহ ৮ আসন এর মাননীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ (Md. Lutfullahel Mazed, MP), এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার এর এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Haider Abdullah, GUP, ndc, fawc, psc)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বেবিচক-এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102