জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছে উত্তরার তরুণদের একটি অংশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলের উত্তরা ৩ নম্বর সেক্টরের মুগ্ধমঞ্চে এক বৈঠকের মাধ্যমে এনসিপিতে যোগ দেন তারা। এতে উপস্তিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া।
জানা যায, বৃহত্তর উত্তরার বিভিন্ন সেক্টর ও থানা এলাকায় বসবাসরত জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শিক্ষার্থীরা ওই বৈঠকের মাধ্যমে এনসিপিতে যোগদান করেন।
আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার সমন্বয়ক নূর মোহাম্মদ, মূখ্য সংগঠক সরদার রিয়াদ ও নাহিদ শিকদার সহ অনেককেই উপস্থিত থাকতে দেখা গেছে। এ সময় নেতৃবৃন্দের প্রতি দিকনির্দেশনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া।