রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

গণতন্ত্র একটি আস্থার জায়গা-চীফ হুইপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, গণতন্ত্র হলো একটি আস্থার জায়গা। আমরা বিরোধী দলকে বিশ্বাস করবো, আর বিরোধী দলও আমাদের বিশ্বাস করবে।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্য মোঃ রেজাউল করিম বাদশা ও মোঃ মাহমুদুল হক রুবেল এর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে চীফ হুইপ এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার উদ্দেশ‌্যে বলেন, ‘কোথাও কোনো সমস‌্যার উদ্ভব হলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন অথবা প্রয়োজনে আমাকে জানাবেন। কিন্তু কেউ কখনো আইন হাতে তুলে নিবেন না। আমরা মানুষের কল‌্যাণের জন‌্য নির্বাচিত হয়েছি। কাজেই মানুষের কল‌্যাণ নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন‌্য যে দায়িত্ব পালন করা দরকার আপনারা সেই দায়িত্ব পালন করবেন সংসদে এবং সংসদের বাইরে। আমরা সত‌্যিকার অর্থেই একটি কল‌্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই। এরকম রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনারা আমার টুলস এবং হ‌্যান্ডস।’

জ্বালানী সংকট নিরসন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী জ্বালানী সমস‌্যা সমাধানে ভর্তুকির উপর আরও ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছেন। আপনারা জানেন বিগত স্বৈরাচার এই দেশ থেকে ২৭ লক্ষ‌ কোটি টাকা পাচার করেছে। এই ভর্তুকির টাকা মানুষের কল‌্যাণে কাজে লাগবে। প্রধানমন্ত্রী চান এই দেশের টাকা পাচার নয় মানুষের কল‌্যাণে কাজে লাগুক এবং এটি শুধু তারেক রহমানকে দিয়েই সম্ভব।

চীফ হুইপ বলেন, পার্লামেন্ট চলছিল এমন সময় যখন শেরপুরে নির্বাচন হচ্ছে, একজন বিরোধী দলীয় মাননীয় সদস‌্য দাড়িয়ে বললেন, এইমাত্র খবর এলো যে আমাদের একজন জামাতের কর্মী নিহত হয়েছেন এবং তিনি তখন ইন্না লিল্লাহ পাঠ করেছেন কিন্তু লোকটি আসলে মারা যায় নি এবং লোকটি এখনো জীবিত আছেন। পরবর্তী অধিবেশনের সময় আমি সংসদে বক্তব‌্যটি এক্সপাঞ্জ করার প্রস্তাব করবো। এরকম কিছু ভুয়া ও মিথ‌্যা তথ‌্যের উপর সিদ্ধান্ত হয়। মানুষ এক্ষেত্রে যাচাইও করে না। আমি বিশ্বাস করতে চাই বাস্তবতা যাচাইয়ের নিরিখে উনারা দায়িত্ব পালন করবেন।

চীফ হুইপ বলেন, আমরা বিরোধ‌ী দলীয় ও সরকার দলীয় সদস‌্য দ্বারা গঠিত বিশেষ কমিটির মাধ‌্যমে ১৩৩ টি অধ‌্যাদেশ যাচাই বাছাই করেছি। চুলচেরা বিশ্লেষণ শেষে আমরা একমত হই যে ১৬টি অধ‌্যাদেশে সংশোধনী আনা দরকার তাই আমরা এগুলো বিল আকারে পরে উত্থাপন করবো এবং ১১৭টি অধ‌্যাদেশ আমরা পাশ করবো। সেভাবেই আমরা পার্লামেন্টে পাশ করেছি এবং এর জন‌্য সময় পেয়েছি মাত্র ৫ দিন। আমিসহ সংসদ সচিবালয়, বিজি প্রেসের সংশ্লিষ্ট ব‌্যক্তিবর্গ নির্ঘুম রাত কাটিয়ে এর জন‌্য কাজ করেছি। বাংলাদেশের ইতিহাসে ৫ দিনে ১১৭ বিল পাশ করার রেকর্ড এই প্রথম, নজিরবিহীন। এতকিছুর পর বিরোধী দলের সদস‌্যগণ ছোট দুইটি সংশোধনী আনার কারণে একটি ঠুনকো বিষয় নিয়ে ওয়াকআউট করেছেন। এ ঘটনায় আমরা খুব দুঃখ পেয়েছি। তবে ওয়াক আউট গণতন্ত্রের একটি অংশ, তাদের অধিকার আছে ওয়াক আউট করার।

চীফ হুইপ বলেন, ৭১ সাল থেকে শুরু করে, পচাত্তরের দূর্ভিক্ষ, পচাত্তরের বাকশাল, নব্বইয়ের গণ আন্দোলন ও চব্বিশের গণ অভুত্থানকে একত্র করে আমরা জুলাই যাদুঘরকে সমৃদ্ধ করতে চাই। এখানে মন্ত্রী সম্পৃক্ত থাকলে কাজের গতি বৃদ্ধি পাবে। এটা কোন যাদুঘর না এটি হবে একটি জীবন্ত বিষয়। এখানে মন্ত্রী না থাকলে কাজটা করবে কে?

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102